ডা. তাবাসসুম রুমায়লা
হাঁপানি হয় অ্যালার্জি থেকে। এটি শ্বাসনালির একটি সমস্যা। আমাদের শ্বাসনালি যখন কোনো কিছুকে সহ্য করতে পারে না; কিন্তু শ্বাসনালিতে সেই জিনিসের সংস্পর্শ ক্রমাগতই ঘটছে, তখন শ্বাসনালিতে প্রদাহ দেখা দেয়, ফুলে যায়, ফলশ্রুতিতে দেখা দেয় হাঁপানি। হাঁপানির কোনো সুনির্দিষ্ট কারণ নেই; কিন্তু যাদের হাঁপানির প্রবণতা আছে তাদের ধুলোবালি, ধোঁয়ার সংস্পর্শে এলে হাঁচি, কাশি বা শ্বাসকষ্ট হয়ে থাকে। শিশুদের জন্য হাঁপানি একটি বড় সমস্যা। এদের ক্ষেত্রে বিশেষ যতœ নিতে হবে।
কী করবেন?
হাঁপানি একটি জটিল সমস্যা। তাই কিছু নিয়মকানুন মেনে চললে এ সমস্যায় কিছুটা আরাম পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে নিয়মকানুন মেনে চললে হাঁপানির জটিলতা অনেকটাই কমে যায়। প্রথমে শনাক্ত করুন। কোন জিনিস খেলে, পরলে কিংবা স্পর্শ করলে অথবা কোন পরিবেশে আপনার অ্যালার্জি হয় না। যেসব খাবার বা জিনিসে অ্যালার্জি তা পরিহার করুন, নয় তো হাঁপানি দেখা দেবে। হাঁপানি রোগীর আশপাশে ধূমপান করবেন না। হাঁপানি রোগীকে ধূমপান বর্জন করতে হবে। প্রতিদিন বিছানার চাদর, বালিশের কভার বদলে ফেলুন। কারণ এসবে ডারমাটোফাইট নামক এক ছত্রাক লুকিয়ে থাকে। গরম পানিতে এসব ধুয়ে ফেললে এই ছত্রাক দূর হয়ে যায়। বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করুন। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। আরশোলামুক্ত রাখুন। ঘরে কুকুর-বিড়াল পুষবেন না। আলো-বাতাস, মুক্ত খোলামেলা পরিবেশে থাকুন। মনে রাখবেন স্যাঁতসেঁতে জায়গায় ফাঙ্গাসের কারণে যে কোনো সময় হাঁপানি দেখা দিতে পারে। প্রচুর পানি খেতে হবে, গরম পানিতে অল্প চিনি, লবণ ও লেবু মিশিয়ে খান দিনে দু’তিনবার খেলে হাঁপানিতে উপকার পাবেন। হালকা খাওয়া-দাওয়া করুন, কারণ বদহজম হলে অনেক সময় হাঁপানি দেখা দেয়। অনেক খাবারেই হাঁপানি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেগুলো পরিহার করতে হবে। মসলাযুক্ত, ভাজাভুজি, তেল সি ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়া উচিত। যাদের সালফার ড্রাগ, পেনিসিলিন, অ্যাস্পিরিনে অ্যালার্জি দেখা দেয়। তাদের সেগুলো ব্যবহার করা যাবে না। হাঁপানি থাকলে অ্যাস্পিরিন দেয়াই যাবে না। নিয়মিত হাঁটাহাঁটি করুন। পরিবারে কারো হাঁপানি থাকলে অর্থাৎ বংশগত সমস্যা হলে লক্ষ্য রাখুন পরিবারের অন্যান্য সদস্যদের ওপর। হাঁপানি সমস্যা বেড়ে গেলে যেসব ওষুধ খেতে হয় তা হাতের কাছেই রাখুন। জটিলতা না বাড়িয়ে প্রয়োজনে ইনহেলার ব্যবহার করুন।
সূত্র:.theprescription.net
No comments:
Post a Comment