Sunday, May 29, 2011

কম ঘুমে ওজন বাড়ে শক্তি হ্রাস পায়



ঘুমের ব্যাঘাত ঘটলে দিনটা যেমন ঝরঝরে হয় না কাটে নেশাচ্ছন্নভাবেতেমনই হজমেও সমস্যা হয়। শরীরে অবসাদ ভর করেশক্তিও কমে যায়। আর এসবই বলছেএকটি ইউরোপীয় স্বাস্থ্য সমীক্ষা। খবর ডয়চে ভেলের।
অ্যামেরিকান জার্নাল ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত ঐ সমীক্ষার ফলাফলে প্রমাণ উল্লেখ করে দেখানো হয়েছেকম ঘুম ওজন বাড়াতে সাহায্য করে। কম ঘুম শুধু যে ক্ষুধা বাড়ায় তাই নয়,

ক্যালোরি ধ্বংস করে খুবই কম। সমীক্ষাকাজের নেতৃত্ব দিয়েছেনসুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টিয়ান বেনেডিক্ট। তিনি বললেনযথেষ্ট ঘুম ওজন বাড়ানো প্রতিরোধ করেসমীক্ষাতে আমরা দেখেছিএক রাত যদি ভালো ঘুম না হয়তাহলে সুস্থ মানুষের শরীরেও ক্লান্তি ভর করেঅবসাদ জেঁকে বসে। এর আগেও বিভিন্ন সমীক্ষায় দেখা গেছেঘুমের ব্যাঘাত ওজন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। শুধু তাই নয়আরো দেখা গেছেমানুষ যখন জেগে থাকে তখনও কম ঘুম কী ভাবেচাপ এবং ক্ষুধার সঙ্গে সম্পর্কিত হরমোনগুলোর স্বাভাবিক মাত্রাতে ব্যাঘাত ঘটায়।
কম ঘুমের কারণে শরীরে আসলে কী ধরণের প্রভাব পড়ে তা শনাক্ত করতেই বেনেডিক্ট এবং তাঁর সহকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্রের ঘুমের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করেছেন। অল্প ঘুমএকেবারে না ঘুমানো এবং স্বাভাবিক ঘুমের কারণে কয়েকদিন শরীরের রক্তে শর্করার পরিমাণহরমোনের মাত্রা এবং তাদের বিপাক প্রক্রিয়ায় কী ধরণের পরিবর্তন হয় সেটা তাঁরা লক্ষ্য করেছেন। সেখানে দেখা গেছেমাত্র একদিন ঘুম না হলেপরেরদিন সকালে বিপাক প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হয়। রাতে যার খুব ভালো ঘুম হয়েছে তার সাথে তুলনা করে দেখা গেছেযার ঘুম হয়নি তার শরীরে ক্লান্তি ভর করেছেনিশ্বাস নেওয়া বা হজমের মত ব্যাপারগুলো শতকরা বিশভাগ থেকে নেমে এসেছে শতকরা পাঁচ ভাগে।

No comments:

Post a Comment